slider

জাতীয় শোক দিবসে কেরানীগঞ্জে আলোচনা সভা

মোঃ মাসুদ, কেরানিগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ই আগষ্ট শুক্রবার বিকেল ৩ টায় চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ৩ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন ।
এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক হাজী মোঃ মুজিবুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আসু,আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশি, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আশকর আলী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলম, সাধারণ সম্পাদক ডাঃ এইচ এম সেলিম দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মোঃ মিরাজুর রহমান সুমন প্রমূখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button