slider

সন্ত্রাসী হামলায় নিহত সদস্যের বিচারের দাবিতে রংপুরে হেযবুত তওহীদের মানববন্ধন

রংপুর প্রতিনিধি: হেযবুত তওহীদের পাবনা জেলা কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত জেলা সদস্য সুজন মিয়ার হত্যার বিচার ও এঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে সারাদেশের ন্যায় রংপুরেও মানববন্ধন সমাবেশ করেন সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (২৪ আগষ্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের নেতৃত্বে মানববন্ধনে প্রধান অতিথি উপস্থিত থেকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করে হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি মসিউর রহমান বলেন, হেযবুত তওহীদ দীর্ঘ ২৭ বছর ধরে সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিরলসভাবে সংগ্রাম করে যাচ্ছে মানবতার কল্যাণে দেশের স্বার্থে। এই মহান কাজ করতে গিয়ে আমরা বারবার আক্রান্ত হয়েছি। সর্বশেষ গতকাল সন্ধ্যায় পাবনা শহরের ৮ নং ওয়ার্ডস্থ জেলা কার্যালয়ে রাতের আঁধারে সম্পূর্ণ বিনা উস্কানিতে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তখন কার্যালয়ের ভেতরে ১৫-১৬ জন সদস্য দলীয় কর্মসূচি নিয়ে কথা বলছিলেন । এ সময় সন্ত্রাসীরা রড কিরিচ, হাশুয়া, দা, কুড়াল ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এলোপাতাড়ি কোপাতে থাকে তাদের কোপে অন্তত দশ জন সদস্য গুরুতর আহত হন।
এরমধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পাবনা জেলা কমিটির সদস্য সুজন মিয়া মারা যান।
আজকের এই মানববন্ধন থেকে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দাবি করছি হত্যাকারীদের সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন। একই
সাথে সুজনের হত্যাকারীদের ফাঁসির দাবীও করছি।
মসিউর রহমান আরও বলেন, আমরা জানতাম পাবনায় এ ধরনের ঘটনা ঘটতে পারে সেজন্য আমরা আগে থেকেই স্থানীয় থানায় একটি জিডি করেছিলাম। যদি যথা সময়ে স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিতেন তাহলে আজ একটা তাজা প্রাণ এভাবে ঝরে যেত না। সন্ত্রাসীদের হামলায় আর কত মায়ের বুক খালি হবে।
তারা এই দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়, এ দেশকে অস্থিতিশীল করতে চায়।
জঙ্গিবাদের আখড়া বানাতে চায়, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
আমরা এ সমস্ত অরাজকতার বিরুদ্ধে কথা বলে আজ তারা আমাদেরকে টার্গেট করেছে।
আমরা প্রশাসনসহ সরকারকে আহবান করছি এসব সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করুন। যদি তারা আস্কারা পায় তো দেশের সমস্ত অর্জন ধ্বংস হয়ে যাবে।
এই সন্ত্রাসী ধর্মব্যবসায়ী শ্রেণীটি রংপুর জেলার সদস্যদেরকেও বিভিন্ন স্থানেসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও হুমকি দিয়ে আসছে। তাই আজকের এই মানববন্ধন থেকে সুজন হত্যার বিচারের সাথে এই ঘটনার পেছনে যারা ইন্দনদাতা রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করাসহ রংপুরেও হেযবুত তওহীদ কর্মীদের নিরাপত্তা জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন মসিউর রহমান।
মানববন্ধন সমাবেশে সুজন হত্যা বিচারের দাবিতে আরও বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, মহানগর সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জেবালুর রহমান বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গতকাল রাতে পাবনা জেলা কার্যালয়ে সন্ত্রাসি হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে জেলা সভাপতি সেলিম শেখ বাদি হয়ে চিহ্নিত ১৪ জনেন নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে রাতেই স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button