নিয়ামতপুরে শোক দিবসে শেখ রাসেল ক্লাবের আলোচনা সভা

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২১ আগস্ট) বিকালে উপজেলার আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু – কিশোর পরিষদের আহবায়ক আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত থেকে বক্তব্য দেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক, আবেদ হোসেন মিলন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হুমায়ূন কবির, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যুগ্ম আহবায়ক সঞ্জয় চন্দ্র, সদস্য আপেল মাহমুদ, আব্দুল ওয়াহাব প্রমুখ।




