slider

বদলগাছীতে স্বামীর উপর রাগ করে স্ত্রীর আত্মহত্যা

কাজী কামাল হোসেন,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে স্বামীর উপর অভিমান করে গ্যাস বড়ি (ট্যাবলেট) খেয়ে সাবিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১ টার দিকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূর মৃত্যু হয়। নিহত গৃহবধূ উপজেলার চকগপিনাথ গ্রামের সুবহান আলীর স্ত্রী।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রায়হান আলম বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গতকাল সোমবার দিবাগত রাতে স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এসময় স্ত্রী সাবিনা খাতুনের মাথায় হাতুড়ির হাতল দিয়ে আঘাত করে সোবাহান। এরপর স্বামীর উপর অভিমান করে আজ সকালে গ্যাস ট্যাবলেট খায় সাবিনা। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে সকালেই তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এবিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button