slider

সাটুরিয়ায় প্রতিবন্ধি যুবতীকে ধর্ষনের অভিযোগ

শুভ মন্ডল,মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়ায় শারীরিক প্রতিবন্ধি যুবতীকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় একটি দালাল চক্র ভোক্তভোগী পরিবারকে চাপ দিচ্ছে অভিযোগ পরিবারটির। পুলিশ বলছে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ওই প্রতিবন্ধির মা সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বরাইদ ইউনিয়নের খৈলসা ডহরা গ্রামে।
প্রতিবন্ধির মা জুলেখা বেগম বলেন, শুক্রবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলে সকাল ৯টার সময় প্রতিবেশি মুন্নাফ আলী বাড়ি ফাঁকা পেয়ে ঘরে প্রবেশ করে। পরে ঘরের দরজা বন্ধ করে মেয়েকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করলে ধস্তাধন্তির আওয়াজ শুনতে পায় প্রতিবেশিরা। আমার প্রতিবন্ধি মেয়েকে বখাটে মুন্নাফ আলী চাপটিয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। মেয়ের আত্বচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে বখাটে মুন্নাফ পালিয়ে যায়।
প্রতিবন্ধি যুবতী বলেন, আমার সাথে যা হয়েছে তা না বলার জন্য ভয়ভীতি দেখানো হয়েছে। কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় মুন্নাফ আলী। এদিকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একাধিক দালাল প্রতিবন্ধি মেয়ে ও তার মাকে চাপ দিচ্ছে। পরিবারটি যেন বলে মুন্নাফ আলী ধর্ষণ করেনি, ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
অভিযোগ মুন্নাফ আলীর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ওই প্রতিবন্ধি মেয়ে ধর্ষণ করা হয়নি। তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে প্রতিবন্দি মেয়ের মা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button