অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বাদশা ফয়সাল ফাউন্ডেশনের নগদ অর্থ প্রদান

হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে নগদ অর্থ দিয়ে সহায়তা প্রদান করেছে বাদশা ফয়সাল ফাউন্ডেশন।
গত ১১ আগস্ট ( বৃহস্পতিবার) বিকেল ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাদশদা ফয়সাল ফাউন্ডেশনের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম উজ্জ্বল, রবিউল ইসলাম কাজল, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন লাবলু প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ আগস্ট (শনিবার) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে চারটি পরিবারের সাতটি ঘরসহ আসবাবপত্র, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনার শোকে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান ছালেহা বেগম (৭০)।




