slider

ঘিওরে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প বিষয়ক কর্মশালা

সোহেল রানা, মানিকগঞ্জ : ”শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলার আড়াইশ তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সাতাশ লক্ষ টাকার ভাতা প্রদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামের দ্বিতল কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের পাঁচটি ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে এ চেক বিতরণ হয়। জাতীয় মহিলা সংস্থার মানিকগঞ্জ জেলা চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, মানিকগঞ্জ জেলা মহিলা আ’লীগের সাবেক সভাপতি ও এমপি নাঈমুর রহমান দূর্জয়ের মাতা নীনা রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ ইশতিয়াক আহমেদ শামীম ও কাজী মাহেলা সহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button