slider

উলিপুরে ৯ জুয়াড়ি সহ আটক-১১

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ৯ জুয়ারু ও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। বুধবার গভীর রাতে এসআই মোঃ মশিউর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মন্ডলপাড়া গ্রামস্থ আব্দুল কাইয়ুমের পশ্চিম দুয়ারী চৌচালা টিনের ঘরে জুয়া খেলা অবস্থায় হোকডাঙ্গা মন্ডলপাড়া গ্রামের মৃত মোসলেম আলী শাহ্ ফকিরের পুত্র মোঃ আব্দুল কাইয়ুম ফকির(৫৫), হোকডাঙ্গা চেয়ারম্যানপাড়া গ্রামের সামছুল হকের পুত্র মোঃ আবু রায়হান (৩৮), রামপ্রসাদ মতিউল্লাহ পাড়া গ্রামের হোসেন আলীর পুত্র মোঃ আবুল কাশেম(৫০), খয়বর আলীর পুত্র মোঃ রফিকুল ইসলাম(৫২), হোকডাঙ্গা কুমারপাড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র মোঃ আবু তালহা(২২) ও হোকডাঙ্গা ফকিরপাড়া গ্রামের আশরাফ আলীর পুত্র মোঃ মতিয়ার রহমান(৩৫)কে আটক করা হয়। অপর এক অভিযানে বুড়িবুড়ি ইউনিয়নের আঠারো পাইকা দাসপাড়া গ্রামের সানটু দাসের পূর্ব দুয়ারী চৌচালা টিনের শয়ন ঘরে জুয়া খেলা অবস্থায় ওই এলাকার বাচ্চু চন্দ্র দাসের পুত্র সানটু চন্দ্র দাস(৩৫), আব্দুল জলিলের পুত্র মন্জুরুল হক(৩২) ও মৃত হানিফ আলীর পুত্র রবিউল ইসলাম(৩৫)কে আটক করে পুলিশ। অপরদিকে দূর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার থেকে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ বেলাল হোসেন ও মুসলিমপাড়া বোতলা এলাকার জুলফিকার আলীকে নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার(১১ আগষ্ট) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button