slider

প্রবাসী নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জমিয়তের মতবিনিময়

আবু তালহা তোফায়েল,সিলেট : বিভিন্ন দেশে অবস্থানরত জমিয়ত নেতৃবৃন্দের সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরী শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পহেলা আগস্ট (সোমবার) বিকাল ৫টায় সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে মহানগর জমিয়তের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও আখতারুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটেন জমিয়তের সেক্রেটারী জেনারেল সৈয়দ তামিম আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব জমিয়তের যুগ্ম সম্পাদক আলী নুর ও প্রবাসী জমিয়ত নেতা আব্দুল আলিম সাতবাকি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি মুখলিছুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল আলম, যুবনেতা রুহুল আমিন নগরী, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ-সভাপতি আহমাদুল হক উমামা, মহানগর যুব জমিয়তের সভাপতি কবির আহমদ, সাংবাদিক আতিকুর রহমান নগরী ও আবু তালহা তোফায়েল।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সংগঠনকে গণমুখী করতে বিগত বন্যায় যেভাবে সাধারণ মানুষের কাছে গিয়েছি, এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে। নির্বাচনকালীন শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক এই সংগঠনের প্রতীক খেজুরগাছকে এবং প্রার্থীকে মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, বুঝাতে হবে তার কী উপকার হবে, বস্তুবাদী রাজনীতির প্রার্থীকে ভোট দিলে মানুষের কী অপকার হবে। সর্বপরী সাংগঠনিক কাজকে জোরদার করার লক্ষ্যে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়।
পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পুনর্বাসনসহ সবধরনের সহযোগিতা নিয়ে অটল থাকার আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button