রাজারহাটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা
আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম, প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তর এর উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (ঈড়সঢ়ৎবযবহংরাব অপঃরড়হ চষধহ) প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ ৫ জুলাই উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাবা, নূরে তাসনিম, প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ রেজাউল করিম। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ওসি (তদন্ত) পবিত্র কুমার রায়। কর্মশালাটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আবু জাফর। কর্মশালায় উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ,ও ৭ ইউপি’র জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং গণমাধ্যম ও নেতৃবৃন্দসহ ১৫০ জন অংশ গ্রহণ করেন।



