slider

নলডাঙ্গায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে এক গ্রাম পুলিশ নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর গ্রামে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে হাবিবুর রহমান (৫৮) নামের এক গ্রাম পুলিশ নিহত হয়েছে। ১৩ জুন সোমবার দুপুর একটার দিকে উপজেলার রামশার কাজীপুরে তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রামশার কাজীপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে ও ৫ নং বিপ্রবেল ঘরিয়া ইউনিয়নের ২ নং সমস খলসী ওয়ার্ড এর দায়িত্বে নিয়োজিত গ্রাম পুলিশ।
এলাকাবাসী জানায়, হাবিবুর রহমান তার নিজ ঘরে বিদ্যুৎ শর্ট সার্কিটে দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button