slider

ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক হলেন রেশমা জামান

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলা যুব মহিলা লীগের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৬ জুন ( বুধবার ) দুপুর ৩ টায় কালিন্দী ইউনিয়নের রেড রোজ পার্টি সেন্টারে ঢাকা জেলা দক্ষিণ যুব মহিলা লীগের কর্মী সভা -২০২২ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ।
সভায় উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলার দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, কেরানীগঞ্জ মডেল থানা যুব মহিলা লীগের সভাপতি আসমা আক্তার রেশমা জামানের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হক আশু, সদস্য হাজী এম এ গফুর, সদস্য শেখ বাবুল হোসেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, ঢাকা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হাজী আফজাল হোসেন ডিপটি সহ কেন্দ্রীয়, জেলা ও কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
কর্মী সভা শেষে ঢাকা জেলা দক্ষিণ যুব মহিলা লীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়, কমিটিতে আসমা আক্তার রেশমাকে আহবায়ক ও আঁখি আক্তারকে যুগ্ম-আহবায়ক নির্বাচিত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button