বার পাড়া ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ শনিবার দাউদকান্দি উপজেলার বার পাড়া ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়। এখানে সরাসরি ভোটের জন্য পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এর মধ্যে চারজন নির্বাচিত হন। তাঁরা হলেন, বশির আলী মিয়াজি ১৯১ভোট প্রথম, আব্দুল হামিদ ১৪৩ ভোট দ্বিতীয়, মোঃ নুরে আলম ১৪১ ভোট তৃতীয় ও হারুনুর রশিদ ১০০ ভোটে ৪র্থ। এদিকে সংরক্ষিত মহিলা প্রতিনিধি নির্বাচিত হন সিদ্দিকা আক্তার মনি, শিক্ষক প্রতিনিধিরা হলেন আব্দুল মান্নান, আবুল হাসেম ও পারুল আক্তার। পদাধিকার বলে সদস্য সচিব হলেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাশার। দাতা সদস্য নির্বাচিত হন অধ্যাপক আলতাফুন্নেছা (মায়া) প্রতিষ্ঠাতা হলেন, মোহাম্মদ খান। ৩২২ ভোটের মধ্যে ২৭২ ভোট প্রদান করেন ভোটারগন এর মধ্যে ২ ভোট বাতিল বলে ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম।




