slider

বাঘাইছড়ি পৌরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত রুবেল চাকমা

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ই জুন। দলীয় ও স্বতন্ত্র দুই মেয়র পার্থীসহ ৩২ জন কাউন্সিলর পার্থী লড়াই করবে ভোটের মাঠে এরই মধ্যে শুরু হয়েছে প্রচারনা। প্রতিক বরাদ্দের সাথে সাথেই পৌরসভার বিভিন্ন এলাকায় পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। পৌরসভার ৯ টি ওয়ার্ডে মেয়ের কাউন্সিলরদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই শুরু হলেও একেবারে উল্টো চিত্র পৌরসভার ৮ নং ওয়ার্ডে। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পার্থী তরুন সমাজ সেবক রুবেল চাকমার কোন প্রতিদ্বন্দী পার্থী না থাকায় ২৭ মে শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা চৈতালী চাকমা ও বাঘাইছড়ি থানার উপপরিদর্শক এসআই সাইদ আসাদ সহ নির্বাচনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলর পার্থীগন উপস্থিত ছিলেন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়ে স্থানীয় গণমাধ্যমকে রুবেল চাকমা বলেন ৮ নং ওয়ার্ডের সকল জনগণ আমার উপর আস্থা রেখেছেন এবং এলাকার যুব সমাজ এবং মুরব্বিরা আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিল হিসেবে মনোনীত করেছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যুব সমাজের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা ও সম্প্রিতীর বন্ধন সুধীর করার চেষ্টা করবো। পাহাড়ি ও বাঙ্গালী সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো । সাধারণ কাউন্সিল পদে প্রচারনা চোখে না পরলেও মেয়র ও সংরক্ষিত আসনে প্রচারনা চলছে বেশ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিল হিসেবে তরুণ সমাজ সেবক রুবেল চাকমাকে পেয়ে স্থানীয়রাও উজ্জীবিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button