কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন বেলগাছা
আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা থেকে চ্যাম্পিয়ন হয়েছে বেলগাছা ইউনিয়ন পরিষদ।
গতকাল বৃহস্পতিবার (১৯ মে) বিকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদকে ২-০ গোলে হারায় বেলগাছা ইউনিয়ন পরিষদ।
বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেন বাবু ও মাঈদুল। চলতি মাসের ১১ মে থেকে প্রতিযোগতিাটি শুরু হয়। এতে সদর উপজেলা থেকে আটটি ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করে।
পরে চ্যাম্পিয়ন দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সিনিয়র ফুটবল খেলোয়াড় মো. আব্দুল মতিন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও মো. রাসেদুল হাসান, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য,ও সাংবাদিক আশিকুর রহমান লিমন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, বেলগাছা ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া প্রমুখ।




