slider

নাটোরে দুই কিশোর গ্যাং গ্র“পের সংঘর্ষ, আহত ১: মোটরসাইকেল ভাংচুর

নাটোর প্রতিনিধি : অধিপত্য বিস্তার নিয়ে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় দুই কিশোর গ্যাং গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত ও দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। বুধবার দুপুর তিনটার দিকে শহরের বড়হরিশপুর মোল্লাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই কিশোর গ্যাং গ্রুপ সাব্বির এবং সাকিব গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাব্বির গ্রুপের সাব্বির আহত হয়। পরে সাব্বির গ্রুপের ছেলেরা একত্রিত হয়ে সাকিব গ্র“পের দুটি মোটরসাইকেল ভাংচুর করে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় গ্র“প পালিয়ে যায়। এছাড়া আহত সাব্বিরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম হোসেন জানান, এলাকায় পুলিশ অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button