এলডিপি মহাসচিব কুমিল্লায় কার নির্দেশে গুলি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে-রংপুরে তথ্যমন্ত্রী

রংপুর ব্যুরো: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এমপি বলেছেন, কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলা হয়নি। এলডিপি মহাসচিব কুমিল্লায় কার নির্দেশে গুলি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তরমুজ ছুড়ে মারার প্রতিউত্তরে গুলি করায় আওয়ামী লীগের দুই জন গুলিবৃদ্ধ হয়েছে। এটি বিএনপির শীর্ষ স্থানীয় কোন নেতার নির্দেশে করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে টিআইবি যেভাবে বিবৃতি দিচ্ছে তাতে করে টিআইবি আর রিজভী আহম্মেদের মধ্যে কোন পার্থক্য নাই। মির্জা ফখরুল রেদয়োন আহমেদের পক্ষে সাফাই গাইছেন। এতে গুলি করার নির্দেশ দেওয়ার বিষয়টি স্পষ্ট। উভয়ই ঘটনা ঘটার আগে বিবৃতি দেন তারা। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রংপুর মহানগর আওয়ামী লীগের আওতাধীন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর ৫ আসনের এমপি এইচ এন আশিকুর রহমান,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি,রংপুর জেলা প্রশাসক আসিব আহসান,রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী,জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ,সাধারন সম্পাদক এ্যাড রেজাউল করিম রাজু,মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি,সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,জাতীয় শ্রমীক লীগের মহানগর শাখার সাধারন সম্পাদক এম. এ. মজিদ প্রমুখ। এছাড়াও রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




