slider

কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে গরিব ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন করা হয়।
২৮ এপ্রিল ( বৃহস্পতিবার ) উপজেলার আগানগর ইউনিয়নে ঢাকা ২ আসনের সাংসদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ এর পক্ষ থেকে গরিব ও অসহায়দের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও কালিন্দী,শাক্তা,রোহিতপুর, তারানগর ইউনিয়নের বিভিন্ন স্থানে কয়েক হাজার গরিব ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়,এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন,তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ফারুক, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকু,শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন লিটন,কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন প্রমূখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button