slider

বড়াইগ্রামে প্রয়াত আওয়ামীলীগ নেতার পরিবারকে বাড়ি বানিয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইন্তাজের অসহায় স্ত্রী-সন্তানের জন্য নিজ অর্থায়নে পাকা বাড়ি বানিয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সোমবার তিনি উপজেলার দিয়ার গাড়ফা গ্রামে প্রয়াত এ আওয়ামীলীগ নেতার স্ত্রী মোছাঃ মহুয়া বেগমের কাছে নবনির্মিত বাসভবনের চাবি হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, গত বছরের ৬ মার্চ আমিনুল ইসলাম ইন্তাজ মারা যান। আজীবন বঙ্গবন্ধু প্রেমিক নির্লোভ ও সাদা মনের মানুষ হিসাবে পরিচিত আমিনুল ইসলাম আওয়ামীলীগের দূর্দিনে দলকে সংগঠিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন। দলের কাজে সদা ব্যস্ত এ মানুষটি বরাবরই সংসার জীবনে ছিলেন উদাসীন। ফলে সংসারে তার টানাটানি লেগেই থাকতো। তিনি অর্থাভাবে একটি মাটির দেয়ালের জরাজীর্ণ ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। একমাত্র সন্তান জীবিকার প্রয়োজনে ঢাকায় গার্মেন্টসে নামমাত্র বেতনে চাকরী করেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীর পক্ষে একটি ভগ্নপ্রায় কাঁচা ঘরে বসবাস রীতিমত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিষয়টি উপজেলা চেয়ারম্যান সরেজমিনে দেখে আমিনুল ইসলামের জানাযার নামাজে উপস্থিত হাজার হাজার মুসল্লিদের সামনে খুব শিঘ্রই তার জরাজীর্ন বাড়ীর স্থলে একটি পাকা বাড়ী করে দেওয়ার আশ^াস দেন। তারই অংশ হিসাবে তিনি নিজস্ব অর্থায়নে নগদ প্রায় চার লাখ টাকা ব্যয়ে সংযুক্ত টয়লেটসহ দুই কক্ষ বিশিষ্ট একটি পাকা বাড়ী নির্মাণ করে দেন। সোমবার বাড়ি হস্তান্তর উপলক্ষ্যে চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুজ্জামান গোলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক মজিবুর রহমান মাষ্টারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রয়াত নেতার স্ত্রীর হাতে বাড়ির চাবি হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে চান্দাই ইউপি চেয়ারম্যান মোছাঃ শাহানাজ পারভীন, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম হাসু, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ ও দাসগ্রাম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোঃ মোশাররফ হোসেন রুমি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্মিত বাড়ি পেয়ে প্রয়াত আওয়ামীলীগ নেতার স্ত্রী আবেগ-আপ্লুত কন্ঠে উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এভাবে যদি সারা দেশের আওয়ামীলীগের নেতারা দলের ত্যাগী অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ায়, তাহলে দলের কোন নেতাকর্মী অবহেলিত থাকবে না। সবাই দলের কাজে সব পিছুটান ভুলে নিষ্ঠা ও আন্তরিকতা সাথে আতœনিয়োগ করতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button