বদলগাছীতে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে আরো ৪৬ টি পরিবার

মো:শাকিল হোসেন, বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে যাচ্ছে আরো ৪৬টি ভূমিহীন পরিবার। অসহায় ভ‚মিহীন পরিবার, যারা রাস্তার ধার, ঝোপঝারে , ঝুপড়ি ঘরে বসবাস করছে। তাদেরকে খুজে বের করে এই ঘরে আশ্রয় দেওয়া হচ্ছে। আশ্রায়ন প্রকল্প-২, তৃতীয় পর্যায় ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ-উপহার হিসেবে ২ শতক জমি সহ সেমি পাকা বাড়ি প্রদান এর শুভ উদ্ধোধন হবে আগামী ২৬ এপ্রিল।
এই উপলক্ষে রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন। প্রেসব্রিফিং এ তিনি জানান, আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায় বদলগাছী উপজেলায় আধাইপুর ইউপির সাদিশপুর গ্রামে ৪০ টি, একই ইউপির জগন্নাথপুর গ্রামে ৩ টি ও বালুভরা ইউপির গবিন্দপুর গ্রামে ৩ টি সহ মোট ৪৬ টি পরিবারকে বাড়ি প্রদান করা হবে। প্রেস ব্রিফিং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মুস্তাফিজুর রহমান ও উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান।




