তেঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২১ এপ্রিল ( বৃহস্পতিবার ) তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৩ আসনের সাংসদ,বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ।
তেঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন।
তেঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া, ঢাকা জেলা পরিষদের সদস্য হাজী মোঃ ফিরোজ আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের আহবায়ক কমিটি সাবেক সদস্য মোঃ ফারুক আহমেদ প্রমুখ।




