slider

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করাই আমাদের চ্যালেঞ্জ -নসরুল হামিদ বিপু

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ডিজিটাল বাংলাদেশের ইশতেহার দিয়ে নির্বাচনে এসেছে, সরকার গঠন করার পর দ্রুত ডিজিটালাইজেশনের জন্য আমাদেরকে দ্রুত বিদ্যুতায়ন করতে হয়েছে, ইতমধ্যেই আমরা শতভাগ বিদ্যুতায়নে সফল হয়েছি,তারই ফলাফল স্বরপ সরকার বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে, এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা,আমরা সারা দেশে বিদ্যুতায়ন করেছি তবে পাহাড়ী অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা কষ্টসাধ্য, তাই আমরা শতভাগ বিদ্যুতায়নের মাইলফলক অর্জন করে এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ নিয়ে কাজ করছি,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্যে আন্ডারগ্রাউন্ড সঞ্চালন লাইন স্থাপন করা হবে।
গতকাল মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) ডা. বিকর্ণ কুমার ঘোষ, ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী দুই দেশের উন্নত সম্পর্ক আরও দৃঢ়করণ এবং আইসিটি সেক্টরসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারীত্ব বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের ১২টি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার ঋণ দিয়েছে। অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশে তাদের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে তরুণ ও উদ্যমী ফিল্যান্সারদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button