slider

ঈদগাঁওতে পরিবেশ বিষয়ক আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

নুরুল আজিম : বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) ঈদগাঁও উপজেলা শাখার আয়োজনে পরিবেশ বিষয়ক আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল শুক্রবার ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এতে আমন্ত্রিতদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঈদগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙালি, প্রাথমিক শিক্ষক সমিতি ঈদগাঁও উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আতা উল্লাহ বুখারী,বিএনপি নেতা মামুন সিরাজুল মজিদ, নুরুল হাকিম নুকি, কৃষকলীগ নেতা আবছার কামাল, ইলিয়াছ মিয়া,প্রভাষক জাহেদুল হাসান, রাশেদুল আমির চৌধুরী ও মুক্তিযোদ্ধার সন্তান হামিদ হাসান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ঈদগাঁও সাংবাদিক ফোরাম সভাপতি শেফাইল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা রায়হান উদ্দিন রায়হান, হাসান তারেক, নুরুল আমিন,নাসির উদ্দিন,বাপা নেতা জসিম উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, জাহেদুল ইসলাম, শওকত আলম শওকত সহ অসংখ্য পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মী।
আলোচকরা বলেন, দেশব্যাপী পরিবেশ ধ্বংসের যে মহোৎসব চলছে তাতে অদূর ভবিষ্যতে এদেশে বসবাস করা কঠিন হয়ে পড়বে। পবিত্র রমজান মাসেও পরিবেশ বিরোধী কর্মকাণ্ড অব্যাহত থাকায় তারা কঠোর সমালোচনা করেন। সুন্দর ও বাসযোগ্য এলাকা বিনির্মাণে পরিবেশ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে এসে পরিবেশ আন্দোলনের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো জোরদার করা প্রয়োজন বলে মতামত দেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button