slider

মানিকগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ৫ কেজি গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যাবসায়ী কোহিনুর ইসলামকে (৩৬) আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকালে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক কোহিনুর ইসলাম সদর উপজেলার রাজিবপুর এলাকা মৃত রজ্জাব হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি একশ গ্রাম গাঁজা ও নগদ ৩৫ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। আটকের পর তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনর্চাজ মো. কামরুজ্জামান বাদি হয়ে সদর থানায় মাদক আইনে মামলার দায়ের করেছেন। এসয়ম সহকারি পরিচালক শিরীন আক্তার ও ইনচার্জ মো.কামরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button