slider

নাটোরে বারুনী গঙ্গা স্নান উৎসব

নাটোর প্রতিনিধি : পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় নাটোরে পূণ্যার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়েছে বারুনী গঙ্গা¯স্নান উৎসব।
আজ সকালে নাটোর সদর উপজেলার বাকসোর ঘাট এলাকায় গদাই নদীতে ভোর থেকে শুরু হয় এই গঙ্গা¯স্নান উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূর্ণার্থীরা পুজা, অর্চনা এবং চন্ডপাঠের মাধ্যমে এই গঙ্গা¯স্নান উৎসবে অংশ গ্রহন করে। দিনব্যাপী চলবে এ পূণ্য¯স্নান।
প্রতি বছর দোল পূর্নিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এ পূণ্য¯স্নান অনুষ্ঠিত হয়ে থাকে। পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় ¯স্নান ও পূজা শেষে পরম শান্তিতে তারা আবার ফিরে যায় সংসার জীবনে।
এছাড়াও রাতে আয়োজন করা হয় কালী পূজার। এ উপলক্ষে বাকসোর ঘাট এলাকা গ্রামীন মেলায় রকমারী পসরা নিয়ে বসেছে মেলা। দুরদূরান্ত থেকে এসে সমবেত হয় সাধু সন্ন্যাসিরা। গঙ্গা¯স্নান কে ঘিরে এলাকায় উৎসবে পরিনত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button