রুমায় যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ উযাপিত
রুমা প্রতিনিধি : মহান স্বাধীনতার দিবসের রুমায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়েছে। আজ শনিবার (২৬শে মার্চ) ২০২২ এই দিনটি সকল বাংলাদেশীদের কাছে একটি গৌরবময় এবং শ্রদ্ধা সম্মান জানানোর দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উহ্লাচিং মার্মা (চেয়ারম্যান উপজেলা পরিষদ) , ভাইস-চেয়ারম্যান (পুরুষ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। দিনটিকে পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সহ বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শন মাধ্যমে উৎসাহিত করনের মাধ্যমে উযাপিত করেছে। কারণ এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় এবং এই স্বাধীনতা ঘোষণা কে কেন্দ্র করে দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে শহীদদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হোক মহান স্বাধীনতার দিবস ২৬শে মার্চ স্বাধীনতার একান্নে আমরা চাই মতপ্রকাশের স্বাধীনতা । যা আমাদের যৌক্তিক বলে মনে হবে তা সমস্বরে বলার স্বাধীনতার আনন্দ প্রতিটি ঘরে আসুক ।




