যক্ষ্মা নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- স্বাস্থ্য পরিচালক, ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম
রংপুর ব্যুরো: বিনিযোগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’’এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর স্বাস্থ্য বিভাগ এবং সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক ও নাটাবের যৌথ উদ্যোগে রংপুরে বিশ্ব যক্ষ্মা দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে পরিচালকের ( স্বাস্থ্য) র্কাযালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রাক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রংপুর বিভাগ (স্বাস্থ্য) উপ-পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগ পরিচালক(স্বাস্থ্য) ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগের,(স্বাস্থ্য) পরিচালক, ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম বলেন,যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। যক্ষ্মা নিয়ন্ত্রণে টিবি প্রিভেন্টিভ থেরাপি(টিপিটি) এবং রোগ নির্ণয়ে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি( জিনএক্সপার্ট মেশিন ও ডিজিটাল এক্সরে মেশিন) ব্যবহারের কথা বলেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর ১ লাখ জনসংখ্যায় ২২১ জন মানুষ যক্ষ্মা আক্রান্ত হয় । এই লক্ষ্যমাত্রা পূরনের জন্য অর্থাৎ ২২১ জন রোগী সনাক্ত করে চিকিৎসার আওতায় আনার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি এর জন্য সকল ধরনের সহযোগীতা করার আশ্বাস দেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক(স্বাস্থ্য),ডাঃ মোঃ মেজবাহুল ইসলাম, রংপুর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রহুল আমিন,ডিভিশনাল টিবি এক্সপার্ট ডাঃ রানা চৌধুরী, রংপুর সদর, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, ডাঃ রবি শংকর মন্ডল, এবং শাহ মোঃ নবীউল্লাহ পান্না, সভাপতি নাটাব প্রমূখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা যক্ষ্মা রোগী মৃত্যুর হার কমানোর উপর গুরুত্ব আরোপ করেন এবং ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা যক্ষ্মা নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহবান জানান। বাংলাদেশ থেকে যক্ষ্মা নির্মূল করতে হলে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি শিশুদেরও যক্ষ্মা রোগ সনাক্ত করতে হবে। এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি তিনি এমডিআর টিবি রোগীদের চিকিৎসার জন্য রংপুরে হাসপাতাল দরকার বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, ডিএসএমও ডাঃ মোঃ আসাদুজ্জামান সজীব, মোঃ ফিরোজ শাহ মিয়া, এরিয়া সুপারভাইজার, ব্র্যাক, রংপুর এবং সহযোগী প্রতিষ্ঠানের অন্যান্য ব্যক্তি বর্গ।



