slider

​​​​​​​হরিরামপুরে ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

হরিরামপুর প্রতিনিধি : বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে ভোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল পাঁচটায় উপজেলার ঝিটকা বাজারে ব্যবসায়ী ও ভোক্তাদের নিয়ে যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য দেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।
স্বাগত বক্তব্যে আসাদুজ্জামান রুমেল বলেন, “খোলা পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। মেয়াদ উত্তীর্ণ পণ্য মূল পণ্যের সাথে রাখা অনিয়ম। খাদ্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বেকারিতে ক্ষতিকর রং মেশানো হচ্ছে। এসব বিষয়ে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন থাকতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, “কাউকে ঠকালে পরকালে ভাল থাকতে পারবেননা। কাউকে ঠকানো যাবেনা। ঠকালে শাস্তি পেতে হবে। ভোক্তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা।”
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান প্রমুখ।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button