slider

নিয়ামতপুরে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় ভোক্তা অধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় দিবসটি বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে সূচনা করা হয়। র‌্যালিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
র‌্যালি শেষে জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “ডিজিটাল আর্থিক ব্যবস্থার নায্যতা” সুরক্ষিত ভোক্তার অধিকার”।
উপজেলা নির্বাহী অফিসার আ্ব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, নওগাঁ পল্লী বিদ্যুৎ নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোছাদ্দেকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, স্যানিটারী ইন্সপেক্টর আল-মামুন হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button