slider

যে ব্যক্তি পরিবর্তন-সমাজ পরিবর্তনের কাজে লাগেনা তার পূর্ণাঙ্গ কোনো অর্থ নেই

আবু তালহা তোফায়েল,সিলেট : ৯ মার্চ ২০২২, সিলেট শহরের অভিজাত এক রেস্টুরেন্টে সিলেট জেলা ছাত্র জমিয়তের সহসভাপতি ইয়াহয়া হামিদীর সভাপতিত্বে সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এতে সাংগঠনিক উপজেলার সার্বিক কার্যক্রম, কারগুজারী, নতুন কর্মসূচি নির্ধারণ ও বিশ্বনাথ উপজেলা ছাত্র জমিয়তের প্রতিনিধি জেলা ছাত্র জমিয়তের নির্বাহী সদস্য সুফিয়ান আহমদ-এর প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ইয়াহিয়া হামিদী বলেন, নিজেকে পরিবর্তন করা দরকার। নিজের পরিবর্তনকে জাতির পরিবর্তনের জন্য ওয়াকফ করাও দরকার। নিজেকে পরিবর্তন করলেন কিন্তু নিজের এই পরিবর্তনকে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য উৎসর্গ করলেন না, তা হয়না। যে ব্যক্তি পরিবর্তন সমাজ পরিবর্তনের কাজে লাগেনা তার পূর্ণাঙ কোনো অর্থ নেই। নিজে বিশুদ্ধ হয়ে বসে থাকলেন, কিন্তু নিজের ডান-বাম ও সমাজের অশুদ্ধতা বিষয়ে থাকলেন উদাসীন- নিজেকে গজব থেকে রক্ষা করার জন্য তা যথেষ্ট নয়।
পরিশেষে বিদায়ী ছাত্র জমিয়তকর্মী সুফিয়ান আহমদের সাংগঠনিক কুরবানি, ত্যাগ, তিতিক্ষা ও ধৈর্যের আলোচনা করে তার প্রবাসজীবনের সর্বাঙ্গীন মঙ্গল ও কল্যাণ কামনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর লুকমান হাকিম, কাওসার আহমদ, মুশতাক আহমদ, সালামান চৌধুরী, আবুল কাসেম, সুফিয়ান আহমদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button