slider

১৩টি চেরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরে ১৩টি চেরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক প্রেসব্রিফিয়ে এই তথ্য জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২৮ ফেব্রুয়ারি নাটোরের বনপাড়া এলাকা থেকে এক মোটসাইকেল চুরি হয়। সেই মামলায় তদন্তে পুলিশের চারটি টিম মাঠে নেমে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সন্ধান পায়। পরে গত ৬ মার্চ নাটোরের গুরুদাসপুর থেকে একটি চোরাই মোটর সাইকেলসহ চক্রের সক্রিয় সদস্য আল আমিন হিরাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে একই জেলার সিংড়া থেকে নির্মল সরকার এবং পাবনার চাটমোহর এলাকা থেকে সাখাওয়াত হোসেনকে আরো দুটি চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করে পুলিশ। তদের দেয়া তথ্য মতে ৬ দিনের রুদ্ধশ্বাস অভিযানে বিভিন্ন স্থান থেকে আরও ১০টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিঞ্জাসাবাদে চোর চক্রের সদস্যরা স্বীকার করেছে, বিভিন্ন কৌশলে সংঘবন্ধ হয়ে তারা মোটর সাইকেল চুরি করে কম মুল্যে বিক্রি করতো। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button