slider

নাটোরে মজুতের কারণে বাড়ছে ধানের দাম

নাটোর প্রতিনিধি : বাড়তি মুনাফার লোভে ধান মজুত করছেন নাটোরের বিত্তশালী কৃষক ও ব্যবসায়ীরা। এতে সরবরাহ কমে গিয়ে বাড়ছে ধানের দাম। মজুত বন্ধ না হলে ধান ও চালের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আজ শনিবার (৫ মার্চ) নাটোর জেলার দ্বিতীয় বৃহত্তম ধানের হাট নলডাঙ্গায় ধানের সরবরাহ ছিল একেবারে কম। ধানের সরবরাহ কম থাকায় প্রতি মণ ধানের দাম ২০ থেকে ৫০ টাকা বেড়ে প্রকারভেদে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা মণ বিক্রি হচ্ছে।হাটে আসা কৃষকদের দাবি, ধনী কৃষক ও মজুতদার ব্যবসায়ীরা ধানের মজুত শুরু করায় হাটে ধানের সরবরাহ কমেছে। এতে অতিরিক্ত লাভবান হচ্ছেন ধনী কৃষক ও মজুতদার ব্যবসায়ীরা। অপরদিকে বঞ্চিত হচ্ছেন দরিদ্র কৃষকরা।
এদিকে স্থানীয় কৃষি বিভাগ বলছে, প্রতি মণ ধান উৎপাদনে সর্বোচ্চ খরচ হয় ৭৫০ টাকা। তবে কৃষকদের দাবি অতিরিক্ত দামে সার ও ডিজেল কেনায় ব্যয় বেড়েছে। তাই কৃষকরা দাবি করছেন প্রতি মণ ধান উৎপাদনে ব্যয় হচ্ছে প্রায় ৯০০ টাকা। এবার ভাল দাম থাকায় সর্বোচ্চ লাভের মুখ দেখছেন বলে দাবি কৃষকদের।
ধানের দাম বাড়ার বিষয়ে চালকলের প্রতিনিধিদরা বলেন, মজুতের কারণে অতিরিক্ত দামে ধান কিনতে হচ্ছে। এ ছাড়া চালকলগুলোতে তারা ঠিকমতো ধান সরবরাহ করতে পারছেন না। মজুতদারি বন্ধ না হলে ধান ও চালের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে বলে দাবি তাদের।
উল্লেখ্য, চলতি বছর নাটোর জেলায় ৭২ হাজার ৬৩০ হেক্টর জমিতে বোরো আমান ধান আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button