Uncategorized
রাজারহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি রচনা ও দেশাত্মবোধক সংঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, রাজারহাট উপজেলা পরিষদ সভাকক্ষে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর তাৎপর্য ও মর্যাদা গভীর ভাবে অনুধাবন এবং নতুন প্রজন্মের মধ্যে একুশের চেতনা জাগ্রত করার লক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন রাজারহাট উপজেলা প্রশাসন।




