ইসলামী ব্যাংকের নিয়ামতপুর উপশাখা উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ২১৭তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২৭ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলার তিনমাথার মোড়ে অবস্থিত মাওয়া টাওয়ারের দ্বিতীয় তলায় এ উপশাখার উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজির সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং ও উপশাখা প্রধান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিভিশন প্রধান এ এসএম রেজাউল করিম।
স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান হাসান আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র ইউনিট অফিসার মান্দা শাখার আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ এন্টারপ্রাইজের স্বাত্ত্বাধিকারী মাইনুল ইসলাম মিনু, এসএস মটরস এর স্বত্ত্বাধিকারী নাজনীন নাহার, উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হায়দার আলী, আমীন এন্টারপ্রাইজ মান্দার স্বাত্ত্বাধিকারী শিহাব উদ্দিন, রিতু এন্টারপ্রাইজের টুটুল চন্দ্র মন্ডল।
ধন্যবাদ জ্ঞাপন করেন ইনচার্জ নিয়ামতপুর উপশাখা মাহাতাব উদ্দিন। স্থানীয় বিভিন্ন শ্রেণির পেশাজীবি, বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত ছিলেন।




