Uncategorized

গোবিন্দগঞ্জে ইউপি নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে এ প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল মতিন।এ প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন,নির্বাচন কমিশন,রংপুর বিভাগের আঞ্চলিক কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন,জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল)উদয় কুমার সাহা,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে ওউপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাচন অফিসার ব্রজেন্দ্র নাথ রায়,থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহালম পারভেজ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক,উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার দেসহ অন্যান্য ভোট গ্রহন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য’ আগামী ২৬/১২/২১ইং তারিখে গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button