Uncategorized

ধামইরহাটে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে অব্যহতি পেলেন যারা

আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের জন্য তৃণমূল থেকে বাছাইকৃত ব্যক্তিকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়। অন্যদিকে ওইসব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করায় দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুযায়ী ওইসব প্রার্থীদের পদবীসহ দলের সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
শনিবার উপজেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতি পাওয়া প্রার্থীরা হলেন ১ নম্বর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে এটিএম বদিউল আলমকে ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান, ২ নম্বর আগ্রাদ্বিগুন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মীর, ৩ নম্বর আলমপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মুসা, মো. বেলাল হোসেনকে আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এছাড়াও ৪ নম্বর উমার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ, প্রচার সম্পাদক মাসুদুর রহমান সরকার, ৫ নম্বর আড়ানগর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান, আড়ানগর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রকেট, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ৬ নম্বর জাহানপুর ইউনিয়নে ওসমান আলী, ৭ নম্বর ইসবপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ইমরুল কায়েস বাদল, ৮ নম্বর খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুস ছালামসহ সবাইকে নিজ নিজ পদবীসহ দলের সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
তারা সকলেই স্ব স্ব ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে উপজেলা আওয়ামী লীগ আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন ও সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং বিষয়টি লিখিত আকারে জেলাতে জানিয়ে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button