Uncategorized

টাকা ছাড়াই মামলা পরিচালনা ও আইন সহায়তার জয়পুরহাটে আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি: অসহায় হত-দরিদ্রদের টাকা ছাড়ায় মামলা পরিচালনা ও আইন সহায়তা দেওয়া উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি সংগঠন অগ্রযাত্রা মানবধিকার উন্নয়ন ও আইন সহায়তা সংস্থার উদ্যেগে শুক্রবার রাত ৮টায় শহরের মাদরাসা রোডে নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার নির্বাহী পরিচালক এ্যাড. আরাফাত হোসেন মুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা নূরল ইসলাম, আব্দুর সালাম সরদার, সাংবাদিক মোমেন মুনি, রেজাউল করিম রেজা, নেওয়াজ মোর্শেদ নোমান, আশরাফ আলী খান, সমন্বয়কারি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইতি মধ্যে বিনা খরচে এক শতাধিক এর উর্দ্ধে অসহায় হত-দরিদ্র পরিবারে টাকা ছাড়ায় মামলা পরিচালনা ও প্রায় ৫ শতাধিক পরিবারকে আইন সহায়তা দেওয়া হয়েছে। আগামীতে সামাজিক আরো কার্যক্রম জোড়দার করা হবে বক্তারা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button