ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ে চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন সভাপতি নির্বাচিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : দাউদকান্দি উপজেলার ঐতিহ্য বাহী রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন। এর আগেও এই গুনীব্যক্তি একই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কৃতি খেলোয়াড় মামুনুর রশীদ মামুন সভাপতি নির্বাচিত হওয়ায় অভিভাবক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানানো অব্যাহত রেখেছেন। ২ ডিসেম্বর সভাপতি পদের নির্বাচনে সর্বসম্মতিক্রমে মামুনুর রশীদ মামুন সভাপতি নির্বাচিত হন। গত ৩০ নভেম্বর এই স্কুলের অভিভাবক পরিষদ সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয় এতে মোঃ ইসমাইল হোসেন, উজ্জ্বল হোসেন রানা,মোঃ কামাল হোসেন ও সমীর দত্ত সরাসরি ভোটের মাধ্যমে বিজয় লাভ করেন। সংরক্ষিত মহিলা সদস্যা জেসমিন আক্তার, শিক্ষক প্রতিনিধি মনোয়ারা বেগম, আবুল কালাম আজাদ ও ময়নাল হোসেন এবং পদাধিকার বলে প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম সদস্য সচিব নির্বাচিত হন।




