Uncategorized

বহুতল ভবন থেকে ফেন্সিডিল-মদ সহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও ৭ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত আবুল কাশেম (৬০) সে লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের অজি উল্যাহ বেপারী বাড়ির মৃত আনা মিয়ার ছেলে।
রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বায়তুল আঞ্জুমান ভবন থকে তাকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো.সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বায়তুল আঞ্জুমান ভবনের ৫ম তলার উত্তর পশ্চিম কক্ষ থেকে ২০ বোতল ফেনসিডিল ও ৭ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি কাশেমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button