বিনোদন

খ্যাতিমান পরিচালক মনোয়ার খোকন আর নেই

পতাকা ডেস্ক : খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মনোয়ার খোকন মারা গেছেন। আজ সকাল ৬টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান এই পরিচালক। দীর্ঘদিন কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতর সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম রানা। মনোয়ার খোকন ৯০ দশকের আলোচিত চলচ্চিত্র পরিচালক । তার পরিচালনায় উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে সংসারের সুখ দুঃখ, মেয়েরাও মানুষ, শান্ত কেন মাস্তান, লক্ষ্মী’র সংসার, ঘাত প্রতিঘাত, একটি সংসারের গল্প, স্বপ্নের পুরুষ, কসম বাংলার মাটি, মায়ের হাতের বালা, জিদ্দি, বাংলাভাই ও পাওয়ার। মনোয়ার খোকনের পরিচালনায় ‘স্বামী কেন আসামী’ ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পেয়ে ৭ কোটি টাকার ওপরে ব্যবসা করেছিল ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button