Uncategorized

প্রবীন আওয়ামীলীগ নেতা অসুস্থ আল-আমীন সওদাগরকে দেখতে গেলেন চেয়ারম্যান সুদর্শন চাকমা

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার এক সময়ের তুখোর আওয়ামীলীগ নেতা অসুস্থ আল-আমীন সওদাগরের খোজ নিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা। ১৮ জানুয়ারী সোমবার সকাল ১১ ঘটিকায় আল-আমীন সওদাগরের নিজ বাড়ি উপজেলার পুরাতন মারিশ্যা এলাকায় ছুটে যান চেয়ারম্যান সুদর্শন চাকমা, এসময় তিনি এলাকার আরো এক প্রবীন মুরব্বি সেকান্দার আলীর বাসায় যান এবং শারিরিক অবস্থার খোজ খবর নেন। পরে এলাকার অর্ধশত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button