মহানগরশিরোনাম

সাকরাইন উৎসবে ঘুড়ি ওড়ালেন মেয়র তাপস

সাকরাইন উৎসবে ঘুড়ি উড়িয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস। এবারই প্রথম এই সিটি করপোরেশনের উদ্যোগে ১৪২৭ বঙ্গাব্দের ৩০ পৌষ বৃহস্পতিবার ঢাকার আকাশে হাজার হাজার ঘুড়ি ওড়ানো হয়।
ফজলে নূর তাপস দুপুরে পুরান ঢাকার পাতলা খান লেনে ডিএসসিসি সাকরাইন ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন। এ সময় নিজেও ঘুড়ি ওড়ান তিনি।
তিনি বলেন, আমাদের লক্ষ্য ঢাকার ঐতিহ্যকে লালন করা, সংরক্ষণ করা, পালন করা। সেই লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এখন থেকে প্রত্যেক বছর এই আয়োজন করবে। এর মাধ্যমে আমরা ঢাকার সকল সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারব।
মেয়র বলেন, এই প্রথম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঘুড়ি উৎসব করা হচ্ছে। আমরা এই উৎসব ঢাকাব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। ঢাকা দক্ষিণ সিটির আওতায় আজকে ৭৫ ওয়ার্ডে ঘুড়ি উৎসব করা হচ্ছে। আনন্দ উৎসবের মাধ্যমে পুরো ঢাকাবাসী তা উপভোগ করছে।
সাকরাইন উৎসব সামনে রেখে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তাপস বলেছিলেন, এই উৎসব উপলক্ষে তার সিটি করপোরেশনের পক্ষ থেকে কাউন্সিলরদের কাছে ১০০ করে মোট ১০ হাজার ঘুড়ি সরবরাহ করা হবে। এর বাইরে আগ্রহীরা নিজেদের বাড়ির ছাদে ঘুড়ি উড়িয়ে উৎসবে অংশ নিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button