জাতীয়শিরোনাম

মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগিয়ে ১৩৩তম বাংলাদেশ

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে আরো দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৮৯ রাষ্ট্রের ওপর চালানো গবেষণা ও বিশ্লেষণের এ তালিকা প্রণয়ন করে জাতিসংঘ। এতে এ বছর বাংলাদেশের অবস্থান ১৩৩তম, যা গত বছর ছিল ১৩৫তম। ২০২০ সালের এই প্রতিবেদন প্রকাশ করেছে ইউএনডিপি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের আগে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। অপরদিকে পেছনে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। এ বছর শ্রীলঙ্কার অবস্থান এক ধাপ পিছিয়ে ৭২তম হয়েছে। মালদ্বীপ ১০৪তম থেকে ৯ ধাপ এগিয়ে ৯৫তম অবস্থানে উঠে এসেছে।
ভারত দুই ধাপ পিছিয়ে ১৩১তম অবস্থানে রয়েছে। ভুটান পাঁচ ধাপ এগিয়ে ১২৯তম অবস্থানে উঠে এসেছে।
অন্যদিকে সন্ত্রাসবাদের থাবায় বিপর্যস্ত পাকিস্তান এক বছরের ব্যবধানে দুই ধাপ পিছিয়ে এবার ১৫৪তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের থেকে পিছিয়ে থাকলেও দ্রুত আগাচ্ছে নেপাল। দেশটি এক লাফে ৫ ধাপ এগিয়ে এবার ১৪২তম অবস্থানে রয়েছে। যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তান এক ধাপ এগিয়ে ১৬৯তম অবস্থানে রয়েছে।
যেসব সূচক দিয়ে বিশ্বের দেশগুলোকে বিবেচনা করা হয় তারমধ্যে মানব উন্নয়ন সূচক সবথেকে গুরুত্বপূর্ন সূচকগুলোর একটি। প্রতি বছর বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক তৈরি করে ইউএনডিপি। এসব মানদ-ে এবার বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে স্কোর দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৩২। গত বছর এই মাত্রা ছিল শূন্য দশমিক ৬১৪। যে দেশ পূর্ণসংখ্যা ১-এর যত কাছাকাছি সে দেশ মানব উন্নয়ন সূচকে তত উন্নত ধরা হয়। ১৯৯০ সাল থেকে এ সূচক তৈরি করে আসছে ইউএনডিপি। এতে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক উন্নতি করে চলেছে বাংলাদেশ।
বিশ্বের দেশগুলোর মধ্যে এ সূচকে সবার আগে রয়েছে নরওয়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড এবং তৃতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। সবার পেছনে রয়েছে গায়ানা, লাইবেরিয়া, কংগো ও নাইজার।
সুত্র : মানবজমিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button