আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ওআইসির নতুন মহাসচিব তাহা

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পরবর্তী সেক্রেটারি জেনারেল বা মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন হুসেইন ইব্রাহিম তাহা। তিনি আফ্রিকার রাষ্ট্র চাদের পররাষ্ট্রমন্ত্রী হিসবে দায়িত্ব পালন করেছেন। নাইজারের রাজধানী নিয়ামিতে ওআইসি ভু্ক্ত পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে গত শনিবার সর্বসম্মতিক্রমে মহাসচিব নির্বাচিত হন তাহা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদলু এজেন্সি।
জানা যায়, বর্তমান মহাসচিব ইউসেফ আহমেদ আল-ওথাইমিনের মেয়াদ আছে ২০২১ সাল পর্যন্ত। এরপরেই ওআইসির ১২তম মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন তাহা।
ওআইসি’র মহাসচিব হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় তাহার আরো দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন। পরে বেনিন ও নাইজেরিয়ার ওই দুই প্রতিদ্বন্দ্বী শেষ পর্যন্ত তাহাকে সমর্থন করেন। এতে সর্বসম্মতিক্রমে ওআইসির পরবর্তী মহাসচিব হন তাহা।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ওআইসি হল জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকার বিষয়ক সংস্থা। পৃথিবীর চারটি মহাদেশে ছড়িয়ে থাকা ৫৭টি দেশ এখন এর সদস্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button