Uncategorized

ডোবায় মিলল অপরিপক্ক নবজাতকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে ডোবা থেকে এক অপরিপক্ক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার চাটখিল পৌরসভার দামালিয়া আবাসিক এলাকার সংলগ্ন একটি ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওই অপরিপক্ক নবজাতকের ডিএনএ সংগ্রহ করে রাখা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৎস্য চাষী আমির হোসেন তার মাছের খামারে কাজ করতে গিয়ে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহটি দেখতে পায়। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button