আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মে ভয় মার্কিনিরা পাচ্ছিলেন তাই সত্যি হলো

অ্যান্থনি জার্চার : কয়েক সপ্তাহ ধরেই ডনাল্ড ট্রাম্প বিষয়টি প্রচার করে বেড়াচ্ছিলেন। নির্বাচনের ফলাফল যদি কাছাকাছি হয় তাহলে তিনি তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে কারচুপির দায়ে অভিযুক্ত করবেন। বুধবার সকালবেলা তিনি একদম সেই কাজটিই করলেন। এই ভয়াবহ অবস্থার আশঙ্কা করে অনেক আমেরিকান নাগরিক অনেক দিন ধরেই ভয় পাচ্ছিলেন। কোনো একদিন মার্কিন প্রেসিডেন্ট নিজেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবেন এটি ভাবা কঠিন বিষয়ই ছিল।
ট্রাম্পের এমন বক্তব্যের পর তা কিছুটা সহনশীল করার চেষ্টা করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি বলেন, বৈধভাবে পড়া সকল ভোট গণনার আগে, ট্রাম্প তার জয় ঘোষণা করবেন না। যাইহোক, এরইমধ্যে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে।
ট্রাম্প জিতুক বা হারুক, তিনি এই নির্বাচনে এরইমধ্যে দাগ লাগিয়ে দিয়েছেন। তিনি আমেরিকান গণতন্ত্রের প্রধান ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন। মানবজমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button