রাজনীতিশিরোনাম

জাতির পথ প্রদর্শক বুদ্ধিজীবীদের হত্যা ছিল পরিকল্পিত-আলমগীর মজুমদার

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টির মানসেই জাতির পথ প্রদর্শক বুদ্ধিজীবীদের হত্যা ছিল পরিকল্পিত। এ পরিকল্পিত হত্যার বিরুদ্ধে বিগত ৪৮ বছর ধরে বিজয়ের মূল চেতনাকে বাস্তবায়নের শপথ নিলেও আমরা তা থেকে বিস্মৃত হচ্ছি প্রতিনিয়ত। ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধের চেতনা ‘ভোট ও ভাতের অধিকার’ প্রতিষ্ঠার লড়াইয়েও আমারা পিছাচ্ছি। বাগাড়ম্ভর করে ক্ষমতারোহন বা ক্ষমতা কুক্ষিগত করণে সাময়িক জয়ী হওয়ার পরিতুষ্টি অর্জন করা গেলেও আম-জনতার ভাগ্যের কোনো পরিবর্তন সাধিত হয়নি এবং বুদ্ধিজীবীদের আকাক্সিক্ষত বাংলাদেশ প্রতিষ্ঠায়ও আমরা ব্যর্থ হচ্ছি।
আজ রোববার সকাল ১১টায় ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষনে এনডিএ-এর চেয়ারম্যান জননেতা আলমগীর মজুমদার উপরোক্ত বক্তব্য রাখেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিএ-র ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মাজহার উল ইসলাম, মাস্টার মোখলেছুর রহমান, মুফতি মাহবুবুর রহমান বিন নূরী, মির্জা আমিন আহমেদ প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় বুদ্ধিজীবীদের মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন মুফতি বিন নূরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button