বিনোদন

মালদ্বীপ থেকে ফিরে পাল্টে গেল চুলের রং!

৩০ আগস্ট ২০১৮, ২৩:৩৭

অনলাইন ডেস্ক

চুলের স্টাইল পাল্টেছেন বলিউড নায়িকা পরিণীতি চোপড়া। ছবি : সংগৃহীত

বলিউড নায়িকারা কি চুলের রং পাল্টানো শুরু করলেন? কিছুদিন আগে সোনম কাপুর রং পাল্টেছেন। চুলের স্টাইলে এনেছেন নতুনত্ব। এবার চুলের রং পাল্টালেন পরিণীতা চোপড়া। কিছুদিন আগে মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন এ তারকা। ফিরে এসে সূর্যের লাল চুলে লাগিয়েছেন!

বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি সেলুন থেকে বের হতে দেখা যায় পরিণীতি চোপড়াকে। পরেছিলেন বড় ডেনিম জ্যাকেট ও ফ্লিপ-ফ্লপস। সেলুন থেকে বের হয়ে দ্রুত প্রাইভেট কারে উঠে যান তিনি। কিন্তু এর মধ্যেই চিত্র-সাংবাদিকেরা ছবি তুলে ফেলেন।

মালদ্বীপে পুলে পানাহার করছেন পরিণীতি চোপড়া।  ছবি : ইনস্টাগ্রাম

গত সপ্তাহের পুরোটাই কাটিয়েছেন মালদ্বীপে। সৈকত থেকে বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এ তারকা। নীল জলে বসে ভাসমান ট্রেতে পানাহারের ছবিটি ভক্তদের চমকে দিয়েছিল। ইনস্টাগ্রামে পোস্ট করা এ ছবিতে প্রায় সাড়ে সাত লাখ লাইক পড়ে।

মালদ্বীপের সৈকতে বিশ্রাম নিচ্ছেন পরিণীতি চোপড়া। ছবি : ইনস্টাগ্রাম

আরেকটি ছবিতে দেখা যায়, সৈকতে জালের বিছানায় হলুদ বালিশে মাথা রেখে শুয়ে আছেন পরিণীতি। সাদা জামা আর হট প্যান্টের সঙ্গে চোখে রোদচশমায় দারুণ লাগছে এ তারকাকে। এ ছবিতে ছয় লাখের বেশি লাইক পড়ে।

শিগগিরই পরিণীতি চোপড়ার ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিটি মুক্তি পাবে। এতে তাঁর বিপরীতে আছেন অর্জুন কাপুর। ‘জাবারিয়া যদি’ ছবির শুটিং চলছে। এ ছবিতে ‘হাসি তো ফাসি’র সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

 এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button