
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে আটকে আছে মানুষ। মেঘনা-গোমতী সেতু থেকে হাসানপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট। গতরাত থেকে যানজট শুরু হলে সময়ের সাথে তা বাড়তে থাকে। সোমবার সকাল পর্যন্ত তা অব্যাহত আছে।
দাউদকান্দি মডেল থানা এক কর্মকর্তা জানান, ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
যানজটের চরম ভোগান্তি নিয়ে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ১ ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ৪-৫ ঘণ্টা। যানজটে আটকা পড়েছে গরু বোঝাই ট্রাকও।
যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, অতিরিক্ত যাত্রী ও পশুবাহী গাড়ির চাপ, গাড়ি থামিয়ে পুলিশের চাঁদাবাজি, কোরবানির পশুর হাট, বিভিন্ন সড়কের সংস্কার কাজ ও নিয়ম ভঙ্গ করে যান চলাচলকে কেন্দ্র করে এ যানজট সৃষ্টি হচ্ছে।




