১০০ টি বিষয় যা সফল ব্যক্তিরা করে থাকেন: অনুশীলন ১১- ‘নিজের উপর বিশ্বাস স্থাপন করুন’
‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের ছোট্ট অনুশীলন’ বইটি হাতে অনুবাদক বুশরা আমিন তুবা। ছবি: নূর, প্রিয়.কম।
বিপদটা তখনই হয় যখন আপনি নিজেকে ছাপিয়ে অন্যের কথা বেশি শোনেন, অন্যের মতামতকে অধিক প্রাধান্য দেন। প্রতীকী ছবি
একাদশ অনুশীলন: নিজের উপর বিশ্বাস স্থাপন করুন
আত্মবিশ্বাস স্থাপন করা সাফল্যের অন্যতম চাবিকাঠি। আপনি কি কখনো সচেতনভাবে নিজের বিশ্বাস পরীক্ষা করে দেখেছেন যে, ‘এই ব্যক্তি, অবস্থা বা সিদ্ধান্তের ব্যাপারে আমি কি অনুভব করি?’ নিজের সক্ষমতাকে বিশ্বাস করা আপনাকে কর্মস্থলে এবং সব জায়গায় সাহায্য করতে পারে। বিপদটা তখনই হয় যখন আপনি নিজেকে ছাপিয়ে অন্যের কথা বেশি শোনেন, অন্যের মতামতকে অধিক প্রাধান্য দেন।
নিজের মনের কথা শোনার মতন যথেষ্ট সাহস রাখুন। সফল মানুষেরা নিজের লক্ষ্য ও স্বপ্ন পূরণের জন্য নিজের মনের কথা আগে শোনেন এবং অতঃপর সে অনুযায়ী কাজ করেন। বিল গেটস সর্বদা নিজের অনুভূতিকে প্রাধান্য দেওয়ার কথা বলেন। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আশেপাশের মানুষের মতামত নেওয়ার সাথে সাথে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিন।
নিজ সন্দেহগুলোকে জয় করুন
সর্বদা নিজের মতামতকে প্রাধান্য দেওয়া হয়তো আপনার কাছে খুব আশ্চর্যজনক হতে পারে। এমন কিছু মানুষকে আমি প্রশিক্ষণ দিয়েছি যারা আজীবন তাদের মেধা ও বুদ্ধিকে কাজে লাগিয়েছেন কিন্তু কখনো মনের কথা শোনেননি। যেমন; ইঞ্জিনিয়ার ও একাউন্ট্যান্ট। তারা নিজেদের কখনো প্রশ্ন করেননি যে, ‘আমি কী চাই?’ বরং তারা প্রশ্ন করেন যে ‘বাস্তবতা কী বলে?’
আপনাকে কেউ বাস্তববাদী, মেধাসম্পন্ন এবং স্পষ্টবাদী হতে নিষেধ করেনি। কিন্তু ওগুলো হওয়ার পাশাপাশি নিজেকে ও নিজের চিন্তা-ভাবনাগুলোকেও মূল্য দেওয়া শিখুন।

বিভিন্ন মেডিটেশন ক্লাসে অংশ নিতে পারেন। প্রতীকী ছবি।
স্থির হোন এবং নিজেকে শুনুন
নিজের অনুভূতিগুলো শোনার সবচেয়ে শক্তিশালী উপায় হলো ‘চুপ থাকা’। একটি নিরিবিলি জায়গা খুঁজুন এবং চিন্তা-ভাবনাগুলোকে সরিয়ে শান্ত হোন। আপনার লক্ষ্য হচ্ছে সকল নেতিবাচক চিন্তাগুলো বাদ দিয়ে নিজেকে শোনা।
প্রথম প্রথম হয়তো আপনি একেবারে নিজেকে শান্ত করতে পারবেন না। এক্ষেত্রে বিভিন্ন মেডিটেশন ক্লাসে অংশ নিতে পারেন। ধ্যানের শিক্ষকই আপনাকে বলে দিবেন যে, কীভাবে কী করতে হবে। পরবর্তীতে যখন আপনি একটু পরিপক্ক হয়ে যাবেন এ ব্যাপারে, তখন নিজেই কিংবা ঘরের কোনো সঙ্গীর সঙ্গে মেডিটেশন করতে পারবেন। শুভকামনা রইলো।
সুত্র :


